০২ নভেম্বর, ২০২০ ০৯:১২ পিএম

পরীক্ষা ও ক্লাসের অনুমতি পেল বেসরকারি বিশ্ববিদ্যালয়

পরীক্ষা ও ক্লাসের অনুমতি পেল বেসরকারি বিশ্ববিদ্যালয়

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত কর্মজীবনের কথা চিন্তা করে সাত শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ সোমবার (২ নভেম্বর) ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে ফলে উদ্ভূত পরিস্থিতি প্রলম্বিত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত কর্মজীবনের জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। তবে সাত শর্তে এই নির্দেশনা শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শর্তগুলো হলো:
ক. এক দিনে ১টি প্রোগ্রামের ১ টির বেশি ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া যাবে না।

খ. বাধ্যতামূলক ফেস মাস্ক পরা, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণসহ স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

গ. প্রতি ক্লাসে একসঙ্গে অনধিক ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে।

ঘ. শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর কেবলমাত্র আধঘন্টা আগে ক্যাম্পাসে আগমন এবং তা শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে ক্যাম্পাস থেকে প্রস্থান নিশ্চিত করতে হবে।

ঙ. সংশ্লিষ্ট কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে সম্পন্ন করতে হবে।

চ. ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ৬ফুট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এমন দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ছ. ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার গ্রহণ করবে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক