০৪ জুলাই, ২০২২ ০৪:৪৬ পিএম

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৮৫

করোনায় একদিনে ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৮৫
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৭৪ জন। এ সময় দুই হাজার ২৮৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন।

আজ সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিট প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত একদিনে মৃত ১২ জনের মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। আর চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮০টি চলমান পরীক্ষাগারে ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮৪২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৪ লাখ ৬৬ হাজার ৫৯৯টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ২৮ হাজার ২২০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৮২ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ আট হাজার ৭৭৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১৪৯ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৬২৩ জন ও নারী ১০ হাজার ৫৫১ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক