০৪ জুলাই, ২০২২ ০৫:২১ পিএম

স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শনে নবনিযুক্ত স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন

স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শনে নবনিযুক্ত স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন
ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নবনিযুক্ত সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। রোববার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর পরিদর্শন করেন তিনি।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন পরিচালক ও লাইন ডিরেক্টরদের সঙ্গে অনুষ্ঠিত সভায় অধিদপ্তরের কার্যক্রম ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তাকে অবহিত করা হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি। 

গত ১৮ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পান ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার।

ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ কার্যকর হয় গত ১৪ জুন।

আনোয়ার হোসেন হাওলাদার ১৯৬৪ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নাপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক