০২ জুলাই, ২০২২ ০৫:৫৩ পিএম

দ্রুততম সময়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন: বিএসএমএমইউ ভিসি

দ্রুততম সময়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন: বিএসএমএমইউ ভিসি
পরিদর্শনের সময় নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএসএমএমইউ ভিসি। ছবি: মো. আরিফ খান ও মো. সোহেল গাজী।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন চালুর অপেক্ষায় থাকা নির্মাণাধীন সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ শনিবার দুপুর ১টায় (২ জুলাই) সুপার স্পেশালাইজড হাসাপাতাল নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন তিনি।

এ সময় নির্মাণকাজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন অধ্যাপক শারফুদ্দিন আহমেদ। খুব দ্রুত এ  হাসপাতাল উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। তাই দ্রুত বাকি কাজ সম্পন্ন করার জন্য নির্মাতা কোরিয়ান প্রতিষ্ঠানকে অবহিত করেন তিনি।

এ সময় সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, উপ পরিচালক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার-ই-মাহাবুব, ডেপুটি রেজিস্ট্রার (চিকিৎসক) ডা. মুহম্মদ কামাল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক