সিলেটে বিএমএ’র চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ
মেডিভয়েস রিপোর্ট: বন্যার্তদের আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দিচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চিকিৎসকরা। এছাড়াও প্রতিদিন সংগঠনটির নেতা-কর্মীরা সিলেটের বিভিন্ন অঞ্চলে জরুরি ওষুধ সামগ্রীসহ শুকনো খাবার বিতরণ করছেন। এ পর্যন্ত তারা প্রায় এক হাজার পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছেন।
আজ শুক্রবার (১ জুলাই) সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের কামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও লক্ষীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে এই কার্যক্রম পরিচালনা করেন বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।
বিএমএ’র মহাসচিব বলেন, বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। তাদের সেবার মধ্যে রয়েছে জরুরি ওষুধ যেমন নাপা, প্যারাসিটামল, সিরাপ, ওর স্যালাইনসহ তাৎক্ষণিক চিকিৎসা।
তিনি বলেন, বন্যার পানি কমে যাওয়ার পর ডায়রিয়া, কলেরা, আমাশয়সহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে৷ তাই আমাদের চিকিৎসক টিম বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে ঘুরে চিকিৎসা সেবা দিচ্ছে। সরকারি সহায়তার পাশাপাশি এই মুহূর্তে বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে সহায়তা খুবই দরকার৷ প্রান্তিক মানুষজন চিকিৎসা সেবা থেকে যাতে বঞ্চিত না হন এজন্যই আমাদের এই উদ্যোগ। খাবারের পাশাপাশি এখন চিকিৎসা সেবাও জরুরি হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডা. ইহতেশামুল হক বলেন, আমরা যে জিনিস দিতে এসেছি, খাবার বলেন আর ওষুধ বলেন, এগুলো কোনো দান-দক্ষিণা বা দয়া নয়, এগুলো বন্যার্তদের অধিকার। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাদের অধিকার পৌঁছে দিলাম। এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, বরং আমরা ধন্য হলাম অধিকার টুকু পৌঁছে দিতে পেরে।
-
১২ জুলাই, ২০২৬
-
০৩ জুলাই, ২০২৬
-
২২ অক্টোবর, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
ইউজিসি-ইউনেস্কোর যৌথ প্রকল্প
‘মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আন্দোলনে অংশ নেওয়া ১০ হাজার শিক্ষার্থী’
-
১৮ জানুয়ারী, ২০২৫