ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে টিকাদান শুরু কাল
মেডিভয়েস রিপোর্ট: ডায়রিয়া ও কলেরা সংক্রমণ প্রতিরোধে শুরু হচ্ছে সরকারের টিকাদান কর্মসূচি। আগামীকাল রোববার থেকে আগামী ২ জুলাই (শনিবার) পর্যন্ত প্রথম ডোজের এই টিকা কর্মসূচি চলবে।
আজ শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
মুখে খাওয়ার এই টিকা গর্ভবতী নারী ছাড়া ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে দেওয়া হবে। রাজধানীর পাঁচটি স্থানে দেয়া হবে এই টিকা।
সিডিসি জানিয়েছে, আগামী ২৬ জুন থেকে ২ জুলাই ১ম ডোজ মুখে খাওয়ার কলেরা টিকাদানের ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রথম ডোজের কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ২৬ জুন ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সম্মেলন কক্ষে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তারা আরও জানিয়েছে, জাতীয় কলেরা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ৫টি স্থানে (যাত্রাবাড়ী, সবুজবাগ, মিরপুর, মোহাম্মদপুর ও দক্ষিণখান) প্রায় ২৩ লাখ মানুষকে কলেরা টিকাদান কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরা টিকা প্রদান এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। এছাড়াও টিকাদান কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে আইসিডিডিআর,বি দায়িত্ব পালন করছে।
-
১৬ ঘন্টা আগে
-
১৬ ঘন্টা আগে
-
২০ ঘন্টা আগে
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
২৭ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৬ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬
-
২৫ সেপ্টেম্বর, ২০২৬