২১ জুন, ২০২২ ০৮:০৮ পিএম

দেশে বিশ্বমানের চিকিৎসা দেবে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল

দেশে বিশ্বমানের চিকিৎসা দেবে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল
৬৫০ শয্যাবিশিষ্ট শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালটি ঢাকার তুরাগে অবস্থিত। মাল্টি-স্পেশালাইজড বেসরকারি এই হাসপাতালে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ এবং এনআইসিইউ সুবিধাসহ ১০৭টি শয্যা রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতাল। সম্প্রতি স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকার তুরাগে অবস্থিত ৬৫০ শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালাইজড বেসরকারি এই হাসপাতালে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ এবং এনআইসিইউ সুবিধাসহ ১০৭টি শয্যা রয়েছে। ২০ হাজার বর্গ মিটারের এই হাসপাতালে রয়েছে আলাদা আলাদা ইনপেশেন্ট বিল্ডিং, অফিস এবং সার্ভিস সাপোর্ট বিল্ডিংসহ ৫১টি বহির্বিভাগ কক্ষ।

জাপানি স্টাইলের ব্যাক আইল সিস্টেমসহ ৩টি অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটারসহ সর্বমোট ১২টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার। এ ছাড়া কার্ডিয়াক সেন্টারসহ সর্বাধুনিক বিশেষায়িত চিকিৎসা সেবা এবং সর্বাধিক নিরাপত্তা সম্বলিত গাড়ির পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। 

হাসপাতালের চেয়ারম্যান কোবায়াশি হিরোইউকি বলেন, এই হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় শুধুমাত্র আশুলিয়া বা ঢাকা নয়, সারাদেশের রোগীরা উন্নত স্বাস্থ্য সেবা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য (বিডা) মোহসিনা ইয়াসমিন, জাইকার প্রধান প্রতিনিধি হায়াকাওয়া য়ুহো ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নাকাযাওয়া কেইচিরও, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসা সেবা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক