০৯ এপ্রিল, ২০২৬ ০৮:৩৫ পিএম

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক হাজার ১৮৭ জন এবং ৬৪২ জন হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে হাম সন্দেহে ছয় জন এবং হামে এক জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৮৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১২ হাজার ৩২০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪২ জন, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ২৪১ জন।

গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ২৫১ জন।

একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন পাঁচ হাজার ৮০১ জন।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি চার জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।

একই সময়ে জেলার তালিকাতেও রাজশাহীতে সর্বোচ্চ চার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৩ জনের।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত