১৩ জুন, ২০২২ ০২:৪১ পিএম
যাত্রাপথে অসুস্থ, উইন্ডিজ যাওয়া হলো না সুজনের
বিসিবির একটি সূত্র জানায়, ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তিনি।
মেডিভয়েস রিপোর্ট: রক্তচাপজনিত সমস্যার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া হচ্ছে না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। কাতারের দোহা থেকে দেশে ফিরে এসেছেন তিনি।
বিসিবির একটি সূত্র জানায়, ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তিনি।
এর আগে গত ৮ জুন খালেদ মাহমুদ সুজন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিকসের সমস্যা নিয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন । তবে বাকি দুজন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পৌঁছালেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন জাতীয় দলের এই টিম ডিরেক্টর।
সুজনের পরিবর্তে বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ নিজামকে পাঠাচ্ছে ক্রিকেট বোর্ড। আগামী বুধবার (১৫ জুন) উইন্ডিজের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত