১১ জুন, ২০২২ ০১:৪৮ পিএম

বিএসএমএমইউতে ‘হার্ট ফেলিউর ক্লিনিক’ চালু

বিএসএমএমইউতে ‘হার্ট ফেলিউর ক্লিনিক’ চালু
হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি ও ভর্তি ছাড়া রোগীদের তথ্য একসঙ্গে সংগ্রহে রাখবে হৃদরোগ বিভাগ।

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগীদের নির্বিঘ্নে সেবা প্রদান করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হয়েছে ‘হার্ট ফেলিউর ক্লিনিক'।

আজ শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় ‘ডি’ ব্লকের ৪র্থতলায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ এ ক্লিনিকের উদ্বোধন করেন।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে হৃদরোগ আক্রান্ত রোগীরা ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা নিচ্ছেন। এসব হৃদরোগীদের যথাযথ তত্ত্বাবধান না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হৃদরোগ বিভাগে চালুকৃত ‘হার্ট ফেলিউর ক্লিনিক’ এ সকল রোগীদের একই ছাদের নিচে এনে যথাযথ তত্ত্বাবধান করবে।

তিনি আরও বলেন, হৃদরোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি ও ভর্তি ছাড়া রোগীদের তথ্য একসঙ্গে সংগ্রহে রাখবে এ বিভাগ। এতে দেশের হৃদরোগে আক্রান্ত জনসাধারণ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা সম্ভব হবে, গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

হৃদরোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসার একটি সুনির্দিষ্ট গাইড লাইন তৈরি করা হবে বলেও এ সময় জানান বিএসএমএমইউ ভিসি।

হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. হারিসুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইউজিসি অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জী। এ সময় উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার। এ ছাড়াও ছিলেন ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট, ল্যাব টেকিনিশয়ান ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক