০৭ জুন, ২০২২ ০৯:৫৯ পিএম

না ফেরার দেশে হৃদরোগ বিশেষজ্ঞ ফরহাদ জামাল

না ফেরার দেশে হৃদরোগ বিশেষজ্ঞ ফরহাদ জামাল
ডা. ফরহাদ জামাল।

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফরহাদ জামাল। মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত্যুবরণ করেন তিনি।

ডা. ফরহাদ জামাল ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) ১৯তম ব্যাচের শিক্ষার্থী।

বুকে তীব্র ব্যথা অনুভব করলে ডা. ফরহাদ জামালকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ডা. ফরহাদ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট হাসপাতালে সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সর্বশেষ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। 

মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. ফরহাদ জামালের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আমরা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক