০৭ জুন, ২০২২ ১০:১৭ পিএম

‘বিএসএমএমইউতে চালু হবে রোবোটিক সার্জারি’

‘বিএসএমএমইউতে চালু হবে রোবোটিক সার্জারি’
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, জাপানের প্রতিনিধি দল বিএসএমএমইউ’র সঙ্গে শিক্ষা, চিকিৎসা সেবার ইনভেস্টিগেশন, প্রশিক্ষণ ও গবেষণার কাজে তাদের আগ্রহ প্রকাশ করছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গুবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোবোটিক সার্জারিসহ আধুনিক সব সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে জাপানের দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি । 

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, ‘জাপানের প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, চিকিৎসা সেবার ইনভেস্টিগেশন, প্রশিক্ষণ ও গবেষণার কাজে তাদের আগ্রহ প্রকাশ করছে। তখন আমরা কিছু প্রস্তাব দিলে তাতে তারা ঐক্যমত পোষণ করেন। আমরা এ বিশ্ববিদ্যালয়ে রোবোটিক সার্জারির মতো আধুনিক সকল সেবা চালু করতে চাই।’

এর আগে জাপানের প্রতিনিধি দলের প্রধান মিওসি লজিস্টিকস কোম্পানি লিমিটেডর প্রধান নির্বাহী কিয়সি ইয়োসিদা ও ওয়াই এ কোম্পানি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অনুপ সমাদ্দার চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও গবেষণায় বাংলাদেশের বিএসএমএমইউর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

এর জবাবে বিএসএমএমইউ ভিসি বলেন, বাংলাদেশে চিকিৎসা সেবায় রোবোটিক সার্জারি, বোনমেরু ট্রান্সপ্লান্ট, স্টিমসেল থেরাপি, জিনেটিং ইঞ্জিনিয়ারিং, নিউ বর্ন স্ক্রিনিংসহ অন্যান্য প্রযুক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক প্রো-ভিসি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার ও রেজিস্ট্রার ডা. স্বপন কুমার প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত