অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক গ্রহণে ফরম পূরণের আহ্বান বিসিপিএস’র
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স (বিসিপিএস) ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জানুয়ারি-জুন ২০২২ এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন তাদের পারিতোষিক গ্রহণের জন্য আগামী ১৫ জুনের মধ্যে ফরম পূরণের আহ্বান করা হয়েছে।
আজ বুধবার (০১ মে) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বিসিপিএসে ফেলোশিপ প্রোগ্রামের আওতায় যে সকল প্রশিক্ষণার্থী জানুয়ারি থেকে জুন ২০২২ পর্যন্ত অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে এফসিপিএস ২য় পর্বের প্রশিক্ষণে আছেন, তাঁদেরকে বিসিপিএসের ওয়েবসাইট থেকে পারিতোষিক প্রদানের বিল ফরম ডাউনলোড করে যথাযতভাবে পূরণ করে কলেজের আরটিএম বিভাগে (ব্লক-বি, ২য় তলা) আগামী ১৫ জুন ২০২২ তারিখের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।’
প্রসঙ্গত, যারা অবৈতনিক প্রশিক্ষণার্থী হিসেবে পারিতোষিকের জন্য ইতোপূর্বে আবেদন করেননি, তাঁরা এ ভাতার আওতায় আসবেন না।