চিকিৎসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিস
মেডিভয়েস রিপোর্ট: অস্থায়ী ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংকের বগুড়া জেলা অফিস। মঙ্গলবার (১০ মে) ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) গোবিন্দ লাল গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসে অস্থায়ী ভিত্তিতে একজন খন্ডকালীন (প্রতি কর্মদিবসে সকাল দশটা থেকে একটা পর্যন্ত) চিকিৎসক নিয়োগের জন্য বাংলাদেশি চিকিৎসকদের নিটক থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।’
যোগ্যতা
১. উক্ত পদের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
২. বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর (৯ জুন, ২০২২ তারিখে)।
৩. অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
সম্মানী
‘কাজ নেই, সম্মানী নেই’ ভিত্তিতে দৈনিক এক হাজার ৫৫০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রথম শ্রেণির গেজেটেড অফিসার অথবা বাংলাদেশ ব্যাংকের কোন সহকারী পরিচালক বা তদেূর্ধ্ব কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখপূর্বক দরখাস্ত আগামী ৯ জুন ২০২২ তারিখ বা তৎপূর্বে নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া বরাবর কেবলমাত্র ডাকযোগে প্রেরণ করতে হবে।’