১২ মে, ২০২২ ০৫:৫৮ পিএম
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ, প্রজ্ঞাপন জারি
আজ বৃহস্পতিবার (১২ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে বুধবার (১১ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপ্রয়োজনীয় বিদেশ সফর না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
অহেতুক ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হলেও সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বেড়ে গেছে, এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেগুলো আপনারা দেখছেন এগুলো আগের অনুমোদন নেওয়া। সে সব ক্ষেত্রে আমরা অনুমোদন দিয়েছি। এখন থেকে এটা পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে তারা যাবেন, অন্যথায় কেউ যাবেন না। এটা কমানো হবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
এই বিভাগের সর্বাধিক পঠিত