১২ মে, ২০২২ ০৬:২৩ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় নার্সেস দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে ঢাকায় নার্সেস দিবস পালিত
র‌্যালিটি রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় ২ শতাধিক মানুষকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালন করেছে সেন্টার ফর নার্সিং এডুকেশন, ইথিক্স অ্যান্ড রিসার্চ।

আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি ও ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি রাজধানীর শাহবাগ মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রমনা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফি মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় দু শতাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিককে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও ঢাকা এসটিএস নার্সিং কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মোহাম্মদ ইউনুস আলীসহ বিভিন্ন হাসপাতাল ও নার্সিং কলেজে কর্মরত নার্স ও শিক্ষার্থীরা।

এ বছর ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক