১০ মে, ২০২২ ০৭:৩৬ পিএম
করোনায় আক্রান্ত সাকিব, খেলবেন না প্রথম টেস্টে
সাকিব আল হাসান।
মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।
মঙ্গলবার (১০ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।
তিনি বলেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’
সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুরের ব্যাখ্যা, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত