৩০ এপ্রিল, ২০২২ ০৯:৩৬ এএম

জুনে ৫-১২ বছরের শিশুরাও পাবে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

জুনে ৫-১২ বছরের শিশুরাও পাবে করোনার টিকা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, তাই চতুর্থ ওয়েভ আমাদের দেশে সেইভাবে আসবে না।’

মেডিভয়েস রিপোর্ট: আগামী জুন থেকে ৫ থেকে ১২ বছরের শিশুদেরকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধক টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্রসেন্টারে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘শিশুদেরকে টিকা দেওয়ার জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছি। এই টিকার আওতায় প্রায় দুই কোটি শিশু আসবে। আমাদের ৩০ লাখ টিকা ইতোমধ্যে এসেছে। শিশুদের মা-বাবাদের বলবো- ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্ম নিবন্ধন করে নেন। জন্মনিবন্ধন দিয়ে টিকার রেজিস্ট্রেশন করে ফেলবেন। যাতে টিকা নিতে কোনো সমস্যা না হয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বের এমন একটি দেশ, যেখানে প্রায় ৭৫ ভাগ জনগনকে টিকা দেওয়া হয়েছে। টার্গেটের জনগণের ৯৫ ভাগ লোককে টিকা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে প্রায় ২৫ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। এখন বুস্টার ডোজ দিচ্ছি। যারা বুস্টার ডোজ নেননি, তারা দ্রুত বুস্টার ডোজ নেবেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেওয়ার সফলতার জন্য প্রধানমন্ত্রী ভ্যাক্সিন হিরো হয়েছেন, এবার ভ্যাক্সিন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।’

করোনার চর্তুথ ওয়েভ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অধিকাংশ মানুষ টিকা নিয়েছেন, তাই চতুর্থ ওয়েভ আমাদের দেশে সেইভাবে আসবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক