২৮ এপ্রিল, ২০২২ ১০:২৪ এএম

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস আজ

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস আজ
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় ওসমানি স্মৃতি মিলনতায়নে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সারা দেশে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। ২০১৬ সাল থেকে দিবসটি পালন করা হচ্ছে। এ বছর সপ্তমবারের মতো দিবসটি পালন করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালা-২০১৩ এর নির্দেশনা অনুযায়ী, সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সমন্বিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৮ এপ্রিল পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ২৮ এপ্রিল ‘ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক’ পালন করে আসছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দেবেন।

এ বছর জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে সকালে র‌্যালি বের হবে। র‌্যালিটি বিজয়নগর শ্রম ভবনে শুরু হয়ে পল্টন, জিরো পয়েন্ট দিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হবে। পরে বেলা ১১টায় ওসমানি স্মৃতি মিলনতায়নে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। বিশেষ অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

দিবসটি উপলক্ষে স্মরণিকা প্রকাশ, লিফলেট বিতরণ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, টিভি টকশো, টিভি স্ক্রলবার্তা, টিভি ডকুমেন্টারি, সচেতনতামূলক ভিডিও প্রস্তুতকরণ, মোবাইলে ক্ষুদেবার্তা পাঠানো, জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র প্রকাশ, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও হেলথ ক্যাম্প আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক