২৭ এপ্রিল, ২০২২ ০৫:৫৪ পিএম

বরিশাল অ্যাসোসিয়েশন অব ডিসিআইএমসির ইফতার ও আলোচনা সভা

বরিশাল অ্যাসোসিয়েশন অব ডিসিআইএমসির ইফতার ও আলোচনা সভা
অনুষ্ঠানে বরিশাল বিভাগের, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল অ্যাসোসিয়েশন অব ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (ডিসিআইএমসি) ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানী মোহাম্মদপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বরিশাল বিভাগের, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের গর্বিত চিকিৎসকদের সম্মাননা দেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞান শিক্ষার্থীদের কল্যাণ্য আরো সক্রিয় ভাবে কাজ করতে পারা যায়, সে বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা গৃহিত হয়। এসময় একটি র‌্যাফেল ড্র হয়। ডা. নোমান, অমিত ও লিয়া পুরষ্কার পান।  

অনুষ্ঠানে ডা. মারুফ বিল্লাহ বলেন, ‘আমরা আশা করবো, ভবিষ্যতেও একতাবদ্ধ ছাত্রকল্যাণমূলক কর্মকাণ্ডের এ ধারা অব্যাহত থাকবে।’ 

ডা. নোমান বলেন, ‘আমাদের সংগঠনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে ছাত্রকল্যাণে কাজ করা করা, আশা করছি ভবিষ্যতেও কাজগুলো অব্যাহত রাখতে পারব।’

অনুষ্ঠারে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. নুসরাত সালাম এ্যানি, সঞ্চালনায় ছিলেন আল মাহদি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মারুফ বিল্লাহ, ডা. লামিয়া মুনা, ডা. আশিক ও মেডিকেল শিক্ষার্থী রোমান, অমিত, সানি, মেহেরাব হোসেন, নাজমুস সাকিব, তানহা উর্মি, সুস্মিতা, লিয়া, সায়মা রহমান, মাহমুদুল হাসান, মুয়াজ, জিসান, সানজিদা মিম প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত