সংক্রমণ আবারও বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: পার্শ্ববর্তী দেশ ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ অবস্থায় বাংলাদেশেও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ রোববার (২৪ এপ্রিল) সকালে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এটি ধরে রাখতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নাই।’
তিনি আরও বলেন, ‘দেশে এতোদিন করোনা নিয়ন্ত্রণে ছিল বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের অর্থনীতি সচল রয়েছে। সচল আছে মাথাপিছু আয়। সংক্রমণ নাই বললেই চলে।’
টিকা প্রয়োগে পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানান, দেশে ১৩ কোটির বেশি মানুষ টিকা পেয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪