২৩ এপ্রিল, ২০২২ ০২:২৩ পিএম

বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু ১৪ জুলাই

বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু ১৪ জুলাই
ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষ ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৪ জুলাই।

বুধবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি/বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা  হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদন পত্র জমা দেওয়ার  শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগষ্ট।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্ম সচিবসহ (চিকিৎসা শিক্ষা) সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক