বিডিএস ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ১২১ জন
মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে বিডিএস কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বসেছে ৬৫৯০৭ জন শিক্ষার্থী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত মোট ৫৪৫ আসনে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১২১ জন শিক্ষার্থী।
আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় দেশের ১২টি পরীক্ষা কেন্দ্রের ২৬টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভর্তি পরীক্ষার কেন্দ্র বা ভেন্যুসমূহ পরিদর্শনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।
চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শকরা ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে দিন সকাল আটটার পূর্বে কেন্দ্র বা ভেন্যুতে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষা কার্যক্রম তদারকি করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শেষ হওয়ার পর নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে উত্তরপত্র নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া পর্যন্ত কেন্দ্র বা ভেন্যুতে উপস্থিত থাকা। পরিদর্শন টিমের সদস্যরা স্ব-স্ব কেন্দ্রের পরিদর্শন প্রতিবেদন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা। ভর্তি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল এ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রণীথ স্বাস্থ্যবিধির গাইড-লাইন যথাযথভাবে অনুসরণের বিষয়টি তদারকি করা।
-
২৬ জুন, ২০২৫
-
২৭ মার্চ, ২০২৫
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ নভেম্বর, ২০২৪
-
৩০ অক্টোবর, ২০২৪
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’
১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি
-
১১ জুন, ২০২৪
-
০৪ জুন, ২০২৪
-
০৮ মার্চ, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪