২১ এপ্রিল, ২০২২ ০৯:০৭ পিএম

বিএসএমএমইউতে মুজিবনগর দিবসের আলোচনা সভা

বিএসএমএমইউতে মুজিবনগর দিবসের আলোচনা সভা
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মুজিবনগর সরকার হচ্ছে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরি সরকার।'

মেডিভয়েস রিপোর্ট: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘মুজিবনগর সরকার হচ্ছে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরি সরকার। গণতন্ত্র, সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ছিল এই সরকারের প্রধানতম লক্ষ্য। মুজিবনগর সরকার হলো, বাংলাদেশ ও বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাঁথা।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতির চেতনাবোধকে জাগ্রত করে অভিষ্ট্য লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে চিরকাল নিরন্তর প্রেরণা দিয়ে যাবে ঐতিহাসিক মুজিবনগর সরকার। 

আরো বলেন, ‘বর্তমানেও দেশে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থেকে স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, জাতীয় সংসদের সদস্য সাইমুম সরওয়ার কমল প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক