২১ এপ্রিল, ২০২২ ০৮:৩৯ পিএম

করোনায় অবদান: চিকিৎসকদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

করোনায় অবদান: চিকিৎসকদের ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। ছবি: শাফিন আহমেদ

মেডিভয়েস রিপোর্ট: করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় চিকিৎসকদেরকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ড. হাসান মাহমুদ বলেন, ‘আমরা চিকিৎসকদেরকে ধন্যবাদ জানাই, তারা করোনাকালীন প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন, যা জাতি কখনও ভুলতে পারবে না। আমার করোনা হয়েছিল, দশ দিন এখানে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়েছি। আমি নিজ চোখে দেখেছি চিকিৎসকরা কত কষ্ট করেছেন? অনেক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন।’

টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বের ১৩০টি দেশ যখন টিকা কার্যক্রম শুরু করেনি, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে টিকা কার্যক্রম শুরু করেছেন। আমেরিকা ও কানাডাসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা করোনার টিকা দেওয়ার জন্য বাংলাদেশে এসেছে। আর দেশের কিছু বুদ্ধিজীবী প্রচার করা শুরু করে এ টিকায় কাজ হবে না, এই টিকা দিলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হবে। নানা অপ্রচার শুরু করেছেন তারা। আর তারা বললো, সরকারের এমপি, মন্ত্রীদের নিতে হবে, আমরাও লাইন ধরে টিকা নিয়েছি। এরপর অপ্রচারকারীও টিকা নিয়েছে।’

আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছর আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, জাতীয় সংসদের সদস্য সাইমুম সরওয়ার কমল প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক