১৬ এপ্রিল, ২০২২ ০৯:০৫ পিএম

‘ফোনে ৩০ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক নয়’

‘ফোনে ৩০ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক নয়’
অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেন, সকালে ও রাতে গরম পানি খেলে গলা ভাল থাকে। ৪০ বছর বয়স্ক ব্যক্তির ১৫ দিনের বেশি গলা ভাঙা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: ফোনে ৩০ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও জাতীয় সংসদের সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

আজ শনিবার (১৬ এপ্রিল) বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে বিএসএমএমইউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. প্রাণ গোপাল বলেন, মোবাইলে যত কম কথা বলা যায় ততই ভাল। অনুষ্ঠানে বিশ মিনিটের বেশি বক্তৃতা করা ভাল না। মোবাইলে ত্রিশ সেকেন্ডের বেশি কথা বলা ঠিক না। রাতে ঘুমানোর আড়াই ঘণ্টা আগে খেতে হবে। সকালে ও রাতে গরম পানি খেলে গলা ভাল থাকে। কোনো ৪০ বছর বয়স্ক ব্যক্তি যদি ১৫ দিনের বেশি গলা ভেঙে থাকে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তিনি আরও বলেন, সাগর রুনির হত্যাকাণ্ডের সময় যদি অপরাধীর কণ্ঠ রেকর্ড করা থাকতো, তবে তদন্তকারীর কাজ ৮০ শতাংশ সহজ হয়ে যেত। একটি বাচ্চার ভয়েস কখনো অ্যাডাল্টের মতো না। একজন তরুণ ও একজন তরুণীর ভয়েস এক রকম না। অর্থাৎ কারো ভয়েস কারো মতো না।

বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজাহারুল ইসলাম, কক্লিয়ার ইমপ্লান্ট প্রকল্পের পরিচালক ও সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এইচএম জহুরুল হক, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, আবৃত্তি শিল্পী অধ্যাপক ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক