১৩ এপ্রিল, ২০২২ ০৭:৪০ পিএম

ঢাবির সিনেট সদস্য হলেন বিএসএমএমইউর ভিসি

ঢাবির সিনেট সদস্য হলেন বিএসএমএমইউর ভিসি
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত সংশ্লিষ্ট পত্র বিএসএমএমইউতে পৌঁছে। ঢাবি আইন-১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(জি) অনুযায়ী মনোনীত হয়েছেন অধ্যাপক ডা. শারফুদ্দিন।

তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকল কলেজের সাবেক শিক্ষার্থী। গত বছর ডিসেম্বরে তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স ও সার্জন্স অব গ্লাসগো থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। চক্ষু রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন তিনি। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক ও সুদক্ষ প্রশাসক।

চোখের রোগসমূহের চিকিৎসা, প্রতিরোধসহ কমিউনিটি অফথালমোলজিতে অসামান্য অবদান রাখায় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে গত বছর ২৯ মার্চ বিএসএমএমইউ’র ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

অধ্যাপক ডা. শারফুদ্দিন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব হিসেবে এবং বিএসএমএমইউ’র প্রো-ভিসি (প্রশাসন), প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন, কমিউিনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের দায়িত্বে ছিলেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বিএসএমএমইউ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কার্যনির্বাহী সদস্য। তিনি অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’র পরপর তিনবার নির্বাচিত সভাপতি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক