দুই হাসপাতালে নতুন সেবা তত্ত্বাবধায়ক
মেডিভয়েস রিপোর্ট: দেশের দুই মেডিকেল কলেজ হাসপাতালে নতুন সেবা তত্ত্বাবধায়ক পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১১ এপ্রিল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে এ কথা বলা হয়েছে।
স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো হলো, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (নার্সিং সেবা-১ শাখা) আনোয়ারুল হক স্বাক্ষরিত অফিস আদেশে জানা গেছে, ঢামেক হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক হলেন রেহেনা আক্তার। তিনি নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে জেলা পাবলিক হেলথ নার্স হিসেবে কর্মরত ছিলেন। অন্য দিকে শেবাচিম হাসপাতাল সেবা তত্ত্বাবধায়কের দায়িত্ব পাওয়া সুফিয়া বেগম ভোলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা পাবলিক হেলথ নার্স ছিলেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দুই নার্সিং কর্মকর্তাকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে বদলিপূর্বক পদায়ন করা হলো।
আদেশের অনুলিপি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।