১৩ এপ্রিল, ২০২২ ১১:৪৯ এএম

কলেরা-ডায়রিয়া রোধে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

কলেরা-ডায়রিয়া রোধে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর
রাজধানীতে কলেরা ও ডায়রিয়ার পাঁচটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: কলেরা-ডায়রিয়া প্রতিরোধে আগামী মাসে রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচটি এলাকায় ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার (১৩ এপ্রিল) ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর থেকে জানানো হয়, রাজধানীতে কলেরা ও ডায়রিয়ার পাঁচটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এলাকাগুলো হলো-যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ। ওই এলাকাগুলোতে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে। গর্ভবতী নারী ছাড়া এক বছর বয়স থেকে বড় সব বয়সের মানুষকে এ টিকা দেওয়া হবে।

অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে। সব মিলিয়ে ২৩ লাখ ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী সময়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুনে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক