১৩ এপ্রিল, ২০২২ ১২:৪৬ পিএম

ডায়রিয়ায় সারা দেশে মৃত্যু ৪

ডায়রিয়ায় সারা দেশে মৃত্যু ৪
আজ বুধবার (১৩ এপ্রিল) ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছর ডায়রিয়ার প্রকোপে সারা দেশে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (১৩ এপ্রিল) ডায়রিয়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এদিকে এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকার মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বা কলেরা হাসপাতালে ভর্তি হয়েছেন নয় হাজার ২৩৩ জন রোগী। শুক্রবার (৮ এপ্রিল) বিকেল পর্যন্ত একদিনে ৯৯৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে যা একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড।

আইসিডিডিআরবির গণসংযোগ বিভাগ জানায়, সারা বছরই ডায়রিয়া হয়। তবে এ বছরের মার্চ মাস থেকে এর প্রকোপ বেড়ে গেছে। মার্চ থেকে এ পর্যন্ত মহাখালী কলেরা হাসপাতালে ৪৩ হাজারেরও বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মার্চ মাসে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৫০০ জন। আর চলতি মাসে প্রতিদিন গড়ে এক হাজার ৩০০-এর বেশি রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮ এপ্রিল ভর্তি হয়েছেন এক হাজার ৩৮২ জন। এখন প্রতি ঘণ্টায় ওই হাসপাতালে প্রায় ৬০ জন রোগী ভর্তি হচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক