১১ এপ্রিল, ২০২২ ০৪:০৮ পিএম

ঢাবির ফাইনাল প্রফের ফল প্রকাশ

ঢাবির ফাইনাল প্রফের ফল প্রকাশ
ডা. শাহরিয়ার নবী বলেন, আজ বিকাল আড়াইটার দিকে ফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফল কাল নাগাদ প্রকাশ হতে পারে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ২০১৫-১৬ সেশনের ফাইনাল প্রফেশনাল সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১১ এপ্রিল) বিকাল আড়াইটার দিকে এ ফলাফল প্রকাশিত হয়।

ঢাবির মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী বিকালে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বিকাল আড়াইটার দিকে ফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল আগামীকাল নাগাদ প্রকাশ হতে পারে।’

অনেক কলেজের নম্বর শিট ও খাতা জমা দিতে দেরি হওয়ায় ২০১৫-১৬ সেশনের ফাইনাল প্রফেশনাল সাপ্লিমেন্টারির ফল প্রকাশও বিলম্বিত হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। 

জানতে চাইলে ঢাবি ডিন রোববার (১০ এপ্রিল) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘অনেক কলেজের নম্বর শিট ও খাতা জমা দিতে দেরি করেছে। এরপর ট্যাবুলেশন শিটে অনেক ভুল-ত্রুটি ছিল, তা সংশোধন করতে সময় লেগেছে। এতে ফলাফল প্রকাশ করতে দেরি হচ্ছে। আশা করেছিলাম, গত সপ্তাহেই ফলাফল দিতে পারবো। আগামীকাল আমার কাছে স্বাক্ষর শিট আসলে এই সপ্তাহের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফেশনাল পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত