বিশ্বে একদিনে আরও ৩৪৮৬ জনের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিন হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার ১৮১ জনে দাঁড়াল। অপরদিকে একদিনে ১২ লাখ ৪৪ হাজার ৬৫৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ কোটি ১৯ লাখ ৭২ হাজার ৫৪১ জনে।
আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৫৯ জন। একই সময়ে মারা গেছেন ৪০৯ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত করোনায় আট কোটি ১৯ লাখ ৮৮ হাজার ২৭৮ জন আক্রান্ত এবং মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৯৬ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ছয় কোটি ৬২ লাখ ১৯ হাজার ৪৬ জন।
একই সময়ে ভারতে আক্রান্ত হয়েছেন ৭৯৪ জন এবং মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু পাঁচ লাখ ২১ হাজার ৬০৪ জন এবং আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন চার কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮৯ জন।
এ ছাড়া ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৪৮ জন, যুক্তরাজ্যে ৩১৭ জন, জার্মানিতে ২৮৯ জন, রাশিয়াতে ২৮৭ জন মারা গেছেন।
এদিকে গত একদিনে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন।
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
প্যারিসে জলবায়ু সংক্রান্ত কৌশলগত সভা
জলবায়ু-সহনশীল ও স্বল্প-কার্বন নিঃসরণকারী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা