০৩ এপ্রিল, ২০২২ ১২:০৬ পিএম

শেবাচিম হাসপাতাল থেকে দুই দালাল আটক ২

শেবাচিম হাসপাতাল থেকে দুই দালাল আটক ২
শনিবার (২ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের আটক করেন।

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতাল থেকে দুজন নারী দালালকে আটক করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতদের মধ্যে ব‌রিশা‌লের বাবুগ‌ঞ্জের বা‌সিন্দা সুমাইয়া আক্তারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ঝালকাঠির নলছিটি উপজেলার বা‌সিন্দা আশা মনি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচ‌লেকা নি‌য়ে ছেড়ে দেওয়া হয়। পরে দণ্ডিতকে পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, গ্রাম থেকে আসা রোগী‌দের শেবাচিম হাসপাতাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। সেখা‌নে বি‌ভিন্ন পরীক্ষার না‌মে নিঃস্ব ক‌রে ফে‌লেন রোগী‌দের। বিনিময়ে ওই সব ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পায় তারা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক