০৩ এপ্রিল, ২০২২ ১২:৫৯ পিএম

প্রধানমন্ত্রী কন্যাকে বিএসএমএমইউর শিক্ষক হওয়ার প্রস্তাব

প্রধানমন্ত্রী কন্যাকে বিএসএমএমইউর শিক্ষক হওয়ার প্রস্তাব
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আয়োজিত র‌্যালিতে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনারারি শিক্ষক হওয়ার প্রস্তাব দিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ রোববার (৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালি শেষে আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন তিনি।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও তার সুযোগ্য কন্যা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ হোসেন পুতুল আমাদের এখানে ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজমে (ইপনা) অনারারি শিক্ষক হিসেবে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা দেখা গেছে, প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ১৭ জন অটিজম সংক্রান্ত বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন রয়েছে। আমাদের এখানে অটিজম নিয়ে শিক্ষা- প্রশিক্ষণ, চিকিৎসা ও গবেষণার সুযোগ রয়েছে। তাই তাদের নিয়ে কেউ দুশ্চিন্তা না করে এ সুযোগকে কাজে লাগাতে হবে।

অভিভাবকদের সচেতনতার উদ্দেশে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, শিশুর আচরণ কিংবা চলাফেরায় কোনো ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখতে পান, তবে কালক্ষেপণ না করে দ্রুত আমাদের এখানে নিয়ে আসবেন। আমরা শিশুদের দ্রুত স্ক্রিনিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। শিশু যদি অটিজম আক্রান্ত হয় তবে কেউ মন খারাপ করবেন না। স্টিফেন হকিংসের মত বিশ্বের বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিদের অনেকেই অটিজম আক্রান্ত বিশেষ শিশু ছিলেন। অটিজম শিশুরা যদি সঠিক পরিচর্চা পান তবে তারা অনেক স্বাভাবিক শিশুর থেকেও বেশি সম্ভাবনাময় হয়ে ওঠেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক