গ্রেড-১ পদে স্বাস্থ্য শিক্ষার ডিজি অধ্যাপক ডা. এনায়েতের পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: গ্রেড-১ পদে (চলতি দায়িত্ব) পদোন্নতি পেলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) তাঁকে বেতন কাঠামোর শীর্ষ গ্রেডে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ডা. এ এচই এম এনায়েত হোসেনকে গ্রেড-১ পদে চলতি দায়িত্ব প্রদানপূর্বক তাঁর নামের পাশে বর্ণিত পদে/কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০১৯ সালে নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। ওই বছরের ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
ডা. এনায়েত হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে ৮ম বিসিএস ক্যাডারে নিয়োগ পান।
সিওমেক হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ চিকিৎসক।
২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনিসটিটিউশনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।
২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর (এনসিডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। পরে অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।
পদোন্নতির পর তাকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
-
২৫ ডিসেম্বর, ২০২৫
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৫
-
১৯ নভেম্বর, ২০২৫
-
২২ ডিসেম্বর, ২০২৩
-
০২ ডিসেম্বর, ২০২৩
-
০১ ডিসেম্বর, ২০২৩
-
২৩ মে, ২০২৩