১০ মার্চ, ২০২২ ০৪:৪০ পিএম

ঢামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. দেবেশ, সম্পাদক ডা. হারুন

ঢামেক শিক্ষক সমিতির সভাপতি ডা. দেবেশ, সম্পাদক ডা. হারুন
অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন)।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন-২০২২ সভাপতি পদে অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ডা. আহমেদ হোসেন চৌধুরী (হারুন) নির্বাচিত হয়েছেন।

বুধবার (৯ মার্চ) রাতে ঢামেক সমিতির নির্বাচন কমিশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া এবার ঢামেক কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে ডা. নুরুল ফাত্তাম রুমি, ডা. মো মহিউদ্দিন মাতু্ব্বর ও ডা. জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ডা. ইশতিয়াক আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে ডা. প্রদুৎ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. মোহাম্মদ নাজমুল হক মাসুম, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এহসান উদ্দীন খান, বিজ্ঞান সম্পাদক হিসেবে ডা. সুদীপ রঞ্জন ঘোষ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ডা. অখিল রঞ্জন বিশ্বাস, প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে ডা. মোহাম্মদ মোরাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ডা. তাহমিনা হোসেন এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে ডা. রত্মা পাল নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- ডা. ইফফাত আরা সামসদ, ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা, ডা. মোহাম্মদ খোরশেদ আলম, ডা. এ জেড এম মাহফুজুর রহমান, ডা. চৌধুরী মোহা. মুশফিকুর রহমান, ডা. মাহবুবুর রহমান (কচি), ডা. মোহাম্মদ ফজলে এলাহী, ডা. সৈয়দ আব্দুল আদিল, ডা. সুজিত কুমার সরকার, ডা. মো. সারোয়ার আলম (বিজয়) ও ডা. পঙ্কজ কান্তি দে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক