হৃদরোগে মারা গেলেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।’
শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।
আন্তর্জাতিক ২৯৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯৩ উইকেট শিকার করেন শেন ওয়ার্ন।
১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় শেন ওয়ার্নের। ১৯৯৯ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এই ডানহাতি লেগ স্পিনার। এছাড়া ১৯৯৩ থেকে ২০০৩, এই ১০ বছরে পাঁচবার অ্যাশেজজয়ী অজি দলের সদস্য ছিলেন তিনি।
সম্প্রতি অ্যাসেজেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী