০৪ মার্চ, ২০২২ ১১:১৩ পিএম

৮ মেডিকেলের ডেন্টাল ইউনিটে ৯৩৬টি পদ সৃজনে প্রাথমিক অনুমোদন

৮ মেডিকেলের ডেন্টাল ইউনিটে ৯৩৬টি পদ সৃজনে প্রাথমিক অনুমোদন
আজ শুক্রবার (৪ মার্চ) রাতে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের ৯৩৬টি পদ সৃজনের প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আজ শুক্রবার (৪ মার্চ) রাতে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল।

তিনি বলেন, ‘আটটি সরকারি মেডিকেল কলেজে বিডিএস কোর্স চালু আছে। প্রাথমিক পর্যায়ে ২০১৮ সালে ৬৫৬টি পদ আমরা তৈরি করতে পেরেছি। এগুলোর মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপকের পদগুলো ছিল না। দ্বিতীয় পর্যায়ে আমরা অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ ৯৩৬ পদ সৃজনের প্রস্তাবনা দিয়েছিলাম, সেটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডেন্টাল ইউনিটগুলোর শিক্ষক ও শিক্ষার মান বাড়ানোর জন্য আমাদের চেষ্টা অব্যাহত ছিল। এখন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছে, শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদনের বাকি রয়েছে।’

অধ্যাপক ডা. হুমায়ুন কবির বলেন, ‘কোনো বিষয়ে অধ্যাপক না থাকলে ওই শিক্ষাব্যবস্থাটা পূর্ণাঙ্গ হয় না। পূর্ণাঙ্গকরণের স্বার্থে, শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা এবং জনগণের উপযুক্ত চিকিৎসা পাওয়ার জন্য অধ্যাপক থাকাটা খুবই জরুরি।’

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডা. মো. আমীর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের আলোকে আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিটের জন্য ২০১৮ সালে প্রতিটি বিষয়ে একটি করে সহকারী অধ্যাপক ও দুইটি প্রভাষকের পদ সৃজন করা হয়েছিল বলে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আবেদনে উল্লেখ করে। বর্তমান শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য উক্ত আটটি সরকারি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের বিভিন্ন বিষয় সমূহে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষকের পদ সৃজনের প্রস্তাব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কর্তৃক অত্র অধিদপ্তরের দাখিল করেছেন। যা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।’

ঢাকা ডেন্টাল কলেজের অর্গানোগ্রাম পূর্ণাঙ্গকরণের লক্ষ্যে ২৭৩টি পদসৃজনের অনুরূপ একটি প্রস্তাবও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্ব্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলেও জানান ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক