০৪ মার্চ, ২০২২ ০২:৩২ পিএম

স্বাস্থ্য ক্যাডারের ৬ কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন

স্বাস্থ্য ক্যাডারের ৬ কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ক্যাডারের ৬ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি (stand release) মর্মে গণ্য হবেন।’

এতে আরো বলা হয়, ‘অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে বা কর্মস্থলে মুভ ইন হবেন।’

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, অধ্যক্ষ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), অধিদপ্তরের এমআইএস পরিচালক ও স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক