১৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৭:৫৫ পিএম

এমবিবিএস ও ডেন্টালে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১ ও ২২ এপ্রিল

এমবিবিএস ও ডেন্টালে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১ ও ২২ এপ্রিল
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, আগামী ১ এপ্রিল এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল হতে পারে। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ এপ্রিল এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল হতে পারে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল এবং বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল হতে পারে।

তিনি বলেন, ভর্তি কমিটির এক সভায় আজ সম্ভাব্য একটি সময়সীমা দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তটি এখনো অফিস অর্ডার আকারে আসেনি।

এর আগে গত ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণায়ের ভার্চুয়াল বৈঠক শেষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির মেডিভয়েসকে জানান, দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে একই মাসের ২২ তারিখ।

অধ্যাপক ইউসুফ ফকির বলেন, ‘সবকিছু ঠিক থাকলে এমবিবিএস-বিডিএস যথাক্রমে আগামী ১ এপ্রিল ও ২২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফিসিয়ালভাবে এখনও কোনো আদেশ হয়নি, পরীক্ষা সংক্রান্ত সবকিছু গাইডলাইন আকারে শিগগিরই প্রকাশ করা হবে।’

এ বছরের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে, না পুরো সিলেবাসে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্যান্য বছর যে সিলেবাসে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হত, এ বছরও একই সিলেবাসে অনুষ্ঠিত হবে। এতে কোনো ধরনের পরিবর্তন হবে না। ভর্তি পরীক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা রাখে।’

এদিকে গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচির ওপর ভিত্তিতে নেওয়ার পক্ষে মত দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক