০৬ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৫ পিএম

১০ কোটি প্রথম ডোজ ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ

১০ কোটি প্রথম ডোজ ছোঁয়ার অপেক্ষায় বাংলাদেশ
আজ রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম করোনা বিষয়ক ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানান। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখেরও বেশি। এ পরিস্থিতিতে টিকার ১০ কোটি ডোজ দেওয়ার মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম করোনা বিষয়ক ভার্চুয়াল বুলেটিনে এ কথা জানান।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘আমরা আশাবাদী ১০ কোটির বেশি  মাইলফলক হয়তো আজকেই ( ৬ ফেব্রুয়ারি) ছুঁয়ে ফেলতে পারবো। আমরা অধীর আগ্রহে তার অপেক্ষায় আছি।’

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, টিকা কর্মসূচি চলমান রয়েছে এবং আমরা বিশ্বাস করি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীকে টিকা রেজিস্ট্রেশনে ও টিকা কেন্দ্রে যেতে সহায়তা করা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তাদেরকে বাড়তি সুবিধা দিয়ে টিকা কেন্দ্রে যেতে সহায়তা করা এবং টিকা দিতে সহায়তা করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেই আমরা মনে করি।

পাশাপাশি, গত ১ সপ্তাহের সংক্রমণের যে চিত্রটি ছিল, গত দুইদিনে তার খানিকটা নিম্নমুখী প্রবণতা রয়েছে। কিন্তু সেটি সঠিকভাবে নিম্নমুখী কিনা—তা এখনও বলবার সময় হয়নি। তাই আমরা যেন এসময়ে আত্মতুষ্টিতে না ভুগে বরং আরও বেশি দায়িত্বের পরিচয় দেই এবং সঠিকভাবে নিয়ম মেনে নাক-মুখ ঢেকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলাতে যেন আরও বেশি গুরুত্ব দেই।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক