৩১ জানুয়ারী, ২০২২ ০৭:১০ পিএম

বুস্টার ডোজ নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

বুস্টার ডোজ নিয়েও সস্ত্রীক করোনা আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: টিকার বুস্টার ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তাঁর সহধর্মিণী সেলিনা মোমেনেরও শনাক্ত হয়েছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তবে তারা সবাই মোটামুটি সুস্থ রয়েছেন। 

প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট এলো।

মোহাম্মদ মহসিন রেজা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই।’

এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার ভাইরাসটিতে আক্রান্ত হন। তিনি ২০২১ সালের ১৯ ডিসেম্বর করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক