২৩ জানুয়ারী, ২০২২ ০৮:৫৪ পিএম

বিধি-নিষেধে নতুন শর্ত, অফিস চলবে অর্ধেক জনবলে

বিধি-নিষেধে নতুন শর্ত, অফিস চলবে অর্ধেক জনবলে
আজ রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় চলমান বিধি-নিষেধে আরও শর্ত যোগ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে অর্ধেক জনবল নিয়ে।

আজ রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন তিনটি শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো।

১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধি-নিষেধ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াসহ নতুন করে ৬টি নির্দেশেনা দেওয়া হয়। ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানসমূহে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না। এ সবক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই করোনা টিকার সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক