১৭ জানুয়ারী, ২০২২ ০৩:০৪ পিএম

বুস্টার ডোজের নতুন বয়সসীমা ৫০: স্বাস্থ্যমন্ত্রী

বুস্টার ডোজের নতুন বয়সসীমা ৫০: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশে ১১ দফা বিধি-নিষেধ চলছে। প্রতিরোধ উদ্যোগের অংশ হিসেবে সারাদেশে ষাটোর্ধ্ব ও সম্মুখযোদ্ধাদের বুস্টার ডোজ প্রদান করছে সরকার। একই সঙ্গে অব্যাহত আছে টিকাদান কার্যক্রমও। এ কার্যক্রম আরও গতিশীল করতে টিকার বুস্টার ডোজের বয়সসীমা কমিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৫০ বছর বয়সীদের প্রদান করা হবে বুস্টার ডোজ।

আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুস্টার ডোজ প্রদানে খুব গতিহীনতার কথা স্বীকার করে জাহিদ মালেক বলেন, ‘আমরা বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত বুস্টার ডোজ খুব বেশি অগ্রগতি লাভ করেনি। এ পর্যন্ত আমরা সাত লাখের মতো মানুষকে টিকার বুস্টার ডোজ দিতে পেরেছি। এখন যদি বয়সসীমা কমিয়ে ৫০ বছর বয়সীদের বুস্টার ডোজ দেই, তাহলে প্রায় ৭০ লাখ মানুষকে এই বুস্টার ডোজ দিতে হবে। এতে আমাদের জন্য কোনো অসুবিধা নেই।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনও প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বুস্টার ডোজ
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক