১৭ জানুয়ারী, ২০২২ ০৩:৩৯ পিএম
মেডিসিনে এফসিপিএস পার্ট-১ পাস চিকিৎসক নেবে ঢামেক
মেডিসিন বিভাগ এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করা কয়েকজন অনারারি মেডিকেল অফিসার নিযুক্ত করা হবে। ছবি: প্রতীকী
মেডিভয়েস রিপোর্ট: অনারারি মেডিকেল অফিসার হিসেবে মেডিসিনে এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করা বেশ কয়েকজন চিকিৎসককে নিয়োগ দেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
আজ সোমবার (১৭ জানুয়ারি) ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যপক ডা. মো. হাফিজ সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে জানুয়ারি ১ থেকে জুন ২০২১ সেশনে এফসিপিএস পার্ট-১ পাস করা বেশ কয়েকজন চিকিৎসক অনারারি মেডিকেল অফিসার হিসেবে আগ্রহ প্রকাশ করলেও যোগদান করতে পারেননি। তাদের সুবিধার্থে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করা কয়েকজন অনারারি মেডিকেল অফিসার নিযুক্ত করা হবে।
আগ্রহীদের পার্ট-১ পাসের প্রমাণসহ আবেদনপত্র চলতি মাসের ২০ তারিখের মধ্যে অফিস সহকারী আবু বকরের কাছে জমা দিতে বলা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
এই বিভাগের সর্বাধিক পঠিত