২১ জানুয়ারী, ২০২২ ১১:৩২ এএম

গত ২৪ ঘণ্টায় টিকা নিলেন ১৪ লাখেরও বেশি মানুষ

গত ২৪ ঘণ্টায় টিকা নিলেন ১৪ লাখেরও বেশি মানুষ
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৪৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৪ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন। তাদের মধ্যে ১১ লাখ তিন হাজার ৬৯৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং তিন লাখ ২৯ হাজার ৯৮৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, প্রথম ডোজ নেওয়া ১১ লাখ তিন হাজার ৬৯৫ জনের মধ্যে পুরুষ পাঁচ লাখ ২৬ হাজার ৮৭৪ জন ও নারী পাঁচ লাখ ৭৬ হাজার ৮২১ জন। দ্বিতীয় ডোজ নেওয়া তিন লাখ ২৯ হাজার ৯৮৭ জনের মধ্যে পুরুষ এক লাখ ৭০ হাজার ৯৯৫ জন ও নারী এক লাখ ৫৮ হাজার ৯০২ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা যুক্ত হয়।

এদিকে আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পর্যন্ত দেশে মোট ১৫ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৪৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ কোটি ২৪ লাখ ২৬ হাজার ২৩৩ জনকে প্রথম ডোজের টিকা এবং পাঁচ কোটি ৮০ লাখ পাঁচ হাজার ২৫৯ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। এ ছাড়াও ৯ লাখ ৫৮ হাজার ৫৫২ জনকে বুস্টার ডোজের টিকা দেওয়া হয়েছে।

এ পর্যন্ত করোনা টিকা গ্রহণের জন্য সর্বমোট নিবন্ধন করেছেন আট কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৯৩৪ জন। এদের মধ্যে আট কোটি ২০ লাখ ৪২ হাজার ২৯ জন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে, ১২ লাখ ৮১ হাজার ৪৬৪ জন পাসপোর্টের মাধ্যমে এবং ১১ লাখ ৬৭ হাজার ৪৪১ জন জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক