২১ জানুয়ারী, ২০২২ ১১:৪৮ এএম

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
দুই সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন রোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের অনুবৃত্তিক্রমে আজ ২১ জানুয়ারি ২০২২ তারিখ হতে সার্বিক কার্যাবলি/চলাচলে নিম্নোক্ত বিধি-নিষেধ আরোপ করা হলো।’ 

ক. ২১ জানুয়ারি (শুক্রবার) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

খ. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

গ. সামাজিক/রাজনৈতিক/রাষ্ট্রীয়/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

ঘ. সরকারি/বেসরকারি অফিস, শিল্পকারখানাসমূহে কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।

ঙ. বাজার/ শপিংমল মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থবিধি অনুসরণ করতে হবে। উক্ত বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।

প্রজ্ঞাপনে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানানো হয়। 

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক