২১ জানুয়ারী, ২০২২ ১২:৪৬ পিএম

অফিস-আদালত করতে লাগবে টিকার সনদ

অফিস-আদালত করতে লাগবে টিকার সনদ
আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন থেকে অফিস-আদালত করার ক্ষেত্রে টিকার সনদ লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানাসমূহে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই করোনা টিকার সনদ নিতে হবে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে।

এ ছাড়া সার্বিক কার্যাবলি/চলাচলে ৬টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ-

১. ২১ জানুয়ারি (শুক্রবার) থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল,কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২. বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থাগ্রহণ করবে।

৩. সামাজিক/রাজনৈতিক/রাষ্ট্রীয়/ধর্মীয় সমাবেশ/অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ/২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

৪. সরকারি/বেসরকারি অফিস, শিল্পকারখানাসমূহে কর্মকর্তা/কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।

৫. বাজার/ শপিংমল মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থবিধি অনুসরণ করতে হবে। উক্ত বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করবে।

প্রসঙ্গত. করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধের কথা সরকারের পক্ষ থেকে গত কয়েক দিন ধরেই বলা হচ্ছিল। মাস্ক ব্যবহার ও যানবাহনে চলাচল নিয়ে এরই মধ্যে ১১ দফা নির্দেশনা জারি করা আছে।  আজ আরও ৬টি নির্দেশনা যোগ হলো। 

দেশে প্রথম করোনা ধরা পড়েছে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে।  মাঝে কিছু দিন নিয়ন্ত্রণে থেকে সম্প্রতি সংক্রমণ আরও বেড়ে গেছে।  এমতাবস্থায় নতুন নির্দেশনা জারি করল সরকার।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক