১৭ জানুয়ারী, ২০২২ ০১:৫২ পিএম

ফের করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর, হাসপাতালে ভর্তি

ফের করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর, হাসপাতালে ভর্তি
আজ সকালে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। তবে তাঁর মধ্যে গুরুতর কোনো জটিলতা প্রকাশ পায়নি।

বাড়তি সতর্কতার অংশ হিসেবে আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘রোববার (১৬ জানুয়ারি) তাঁর করোনা পজিটিভ ফল এসেছে।’

এর আগে একাদশ সংসদের ষোড়শ অধিবেশনে যোগদানের জন্য নমুনা জমা দেন আসাদুজ্জামান নূর। রিপোর্টে করোনা পজিটিভ হলে বাসায় চলে যান তিনি।

তাঁর শারীরিক অবস্থা জানিয়ে আজ সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সংবাদমাধ্যমকে বলেন, ‘আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনও জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার অংশ হিসেবেক তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।’

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছিলেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক