১৩ জানুয়ারী, ২০২২ ০৩:৪৮ পিএম

বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা পাঁচ লাখ ছাড়াল

বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা পাঁচ লাখ ছাড়াল
বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাস মোকাবেলায় এখন পর্যন্ত ৫ লাখ ৪০ হাজার ৫২৬ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য বলছে, বুধবার ঢাকা মহানগরীতে ৭ হাজার ৩৫১ জনসহ ঢাকা বিভাগে ১২ হাজার ৭১০ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৪৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৯০৭ জন, রাজশাহী বিভাগে ২ হাজার ৯৯০ জন, রংপুর বিভাগে ২ হাজার ৯৭১ জন, খুলনা বিভাগে ৬ হাজার ১৫৯ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৩১ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৬৫২ জন বুস্টার ডোজ নিয়েছেন।

প্রসঙ্গত,গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয় । প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক